ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে শাবিপ্রবির...
শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের উদ্যােগে ৬টি...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট এর আয়োজনে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে বিশেষ এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। আগামী ১৯ জুন পর্যন্ত ৫ দিনব্যাপী এই কোর্সটি চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, 'একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হলো ঝুঁকি নেওয়ার সক্ষমতা।
একাডেমিক নলেজ বা প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না, যদি না সঠিক মানসিকতা ও ঝুঁকি নেওয়ার সাহস থাকে। বাজারে প্রতিযোগীদের কথা মাথায় রেখেই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পণ্যের স্বকীয়তা নিশ্চিত করার পাশাপাশি মানুষকে অনুপ্রাণিত করার সক্ষমতাও থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'বর্তমান সরকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্টার্টআপ, উদ্ভাবন ও নতুন ব্যবসায়িক ধারণা বাস্তবায়নে উৎসাহিত করা হচ্ছে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এই প্রোগ্রামে কোর্স পরিচালক হিসেবে রয়েছেন বিসিকের প্রধান অনুষদ সদস্য ও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী মোফাজ্জল হোসেন, সহযোগী অনুষদ সদস্য মনিরা মান্নান এবং রফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বাস্তবমুখী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। ৫ দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীরা ব্যবসা শুরু ও টেকসই করার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ লাভ করবেন।
এসএ/সিলেট
শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের উদ্যােগে ৬টি...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের...
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো...