দুই দিনের সফরে সিলেট আসছেন...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাবড়ি সহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ আহমদ উপজেলার সদর ইউনিয়নের সুন্দরারচক গ্রামের মৃত আজাদ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুন্দরারচক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবুর বাজার থেকে লালগ্রাম সড়কের ডান পাশে সুন্দরারচক এলাকায় অভিযান চালিয়ে জিল্লুর রহমানের বসতঘরের পেছনের পাকা রাস্তা এলাকা থেকে পারভেজ আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ‘জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী পারভেজকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবাবড়ি জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ১৫ জুন ২০২৬। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এসএ/সিলেট
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।...
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...