বড়লেখা থানা পুলিশ বিশেষ...
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও...
ছবি সংগৃহীত
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। পৌরসভার উদ্যোগে শহরের সৌন্দর্যবর্ধনে ব্যানার-ফেস্টুন অপসারণ, দেয়াল ও ফুটপাত পরিচ্ছন্নকরণ এবং নান্দনিক সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের সড়কের বিভিন্ন দেয়ালে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলপনাও আঁকা হয়েছে।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ জানান, তৃতীয় ধাপে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি সুবিধাবঞ্চিত পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এছাড়া আরও পাঁচজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। ফ্যামিলি কার্ডধারীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে অনুদান ও চেক বিতরণ করবেন। এর মধ্যে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে পাঁচজনকে ১০ হাজার টাকা এবং পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি চা শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে পাঁচজনকে দুই লাখ টাকা করে এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের জন্য বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ১০০ জনকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হবে।
স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীমঙ্গলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এসএ/সিলেট
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা...
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। আহত ব্যক্তিসহ সঙ্গে থাকা অপর চোরাকারবারি ভারতে পালিয়ে গেছে।...
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) কুলাউড়া সেচ্ছাসেবী ঐক্যবদ্ধ পরিষদের আয়োজনে উপজেলা...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত যুবক মুজিবুর রহমান (৩০) এর মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।...