সিলেটে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে...
সড়কে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন চা শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী। আর প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারোবা হাতে ফুলের পাপড়ি ভর্তি...
ছবি সংগৃহীত
কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতী নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজু আহমদ কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র।
সোমবার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজু আহমদ গত ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে ১৯ মে ২০২৬ ইং পর্যন্ত বিভিন্ন সময়ে ২৬ বছরের এক যুবতী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। একপর্যায়ে ঐ যুবতী নারী বিয়ের চাপ দিলে রাজু আহমদ অস্বীকৃত জানায় এবং হুমকি প্রদান করে।
এতে গত রবিবার ঐ যুবতি থানায় ধর্ষণকারী রাজু আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা দায়েরের প্রেক্ষিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিক নির্দেশে তাৎক্ষণিক থানার এসআই মো. কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার রামপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী রাজু আহমদকে গ্রেফতার করেন। এদিকে, ধর্ষক রাজু আহমদ গ্রেফতারের পর তার নানা অপকর্মের তথ্য তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকেই পোষ্ট করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাজু আহমদ এক সময় কলেজে লেখাপড়া করতো। সেখানে ছাত্রীদের সাথে নানা বøাকমেইল সহ ইভটিজিংয়ের অভিযোগে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সে কানাইঘাট বাজারে কাঁচামালের ব্যবসা করে। এলাকার অনেকেই জানান ধর্ষক রাজু আহমদ অনেক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করেছে। এরপূর্বে এলাকার নিরীহ পরিবারের দুই কিশোরী মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসএ/সিলেট
সড়কে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন চা শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী। আর প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারোবা হাতে ফুলের পাপড়ি ভর্তি...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেটের চেলা প্রশাসক মো. সারওয়ার আলম।মঙ্গলবার দুপুরে...
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে দুই দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড...
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরভবনে বিদ্যুৎ উন্নয়ন...