দুই দিনের সফরে সিলেট আসছেন...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
ছবি সংগৃহীত
মহানগরী থেকে ৮৫ পিস ইয়াবাবড়ি ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২শ’ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মাসুক মিয়া মহানগরীর জালালাবাদ থানাধীন ০১নং জালালাবাদ ইউ/পির কালিরগাঁও এলাকার ইছহাক আলীর ছেলে।
পুলিশ জানায়, মহানগরীর জালালাবাদ থানাধীন শিবের বাজার ফাঁড়ি পুলিশের একটি দল শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জালালাবাদ থানাধীন ০১নং জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার মাসুক মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাবড়ি ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২শ’ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১০, তারিখ-১৩/০৬/২০২৬ খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৬ রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।...
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...