সাদাপাথর পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে সাদাপাথর পর্যটনকেন্দ্রের নৌকাঘাট এলাকার সার্বিক চিত্র প্রত্যক্ষ করেন। এসময় তিনি উপজেলার সাদাপাথর, বাপাউবোর চলমান প্রকল্প ও ধলাই নদীতে চলমান তীর প্রতিরক্ষা কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সুজন চন্দ্র কর্মকার, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবরসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট