জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন...
ছবি সংগৃহীত
শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের উদ্যােগে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বড় পর্দা পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিক্ষার্থীরা একসঙ্গে ও আনন্দঘন পরিবেশে উপভোগ করতে পারেন, সেজন্য ছেলেদের তিনটি এবং মেয়েদের তিনটি আবাসিক হলে আধুনিক প্রজেক্টর ও বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, "আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে এবং সম্পূর্ণ নিরাপদ উপায়ে এই বৈশ্বিক ক্রীড়া উৎসব উপভোগ করুক। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে সব সময়ই অন্যরকম একটা আবেগ ও উদ্দীপনা কাজ করে। তাদের এই সুস্থ বিনোদন ও মানসিক রিফ্রেশমেন্টের কথা বিবেচনা করেই ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।"
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) থেকেই পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচসহ পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো হলে হলে উপভোগ করতে এখন উন্মুখ হয়ে আছেন শাবিপ্রবির ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা।
এসএ/সিলেট
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের...
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...