এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চোলাইমদসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩৬ লিটার চোলাইমদসহ এক  যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন হিলোয়াছড়া-তেলিহাটি চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় শুক্রা ও সরস্বতি ভ্যারাইটিজ স্টোর নামের একটি দোকানে তল্লাশি চালিয়ে ১৮ বোতলে সংরক্ষিত মোট ৩৬ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেবেন্দ্র বৈদ্য নামে একজনকে আটক করা হয়েছে। তিনি হিলোয়াছড়া চা বাগানের বাসিন্দা। আটক দেবেন্দ্র বৈদ্যের পিতা শুক্রা বৈদ্য এবং মাতা সরস্বতী শুক্ল বৈদ্য।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, উদ্ধারকৃত মদের বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট