কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি...
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত মে মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন।
একই অনুষ্ঠানে পরোয়ানা বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুলতান আহমেদও পুরস্কৃত হয়েছেন।
বুধবার (১০ জুন) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান।
ডিআইজি ড. মো. জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চার জেলার পুলিশ সুপার এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অজ্ঞাতনামা (ক্লুলেস) মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার, মাদকবিরোধী অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বিশেষ দক্ষতা ও সাফল্যের ভিত্তিতে মনিরুজ্জামান খানকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। একই সময়ে পরোয়ানা তামিলে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য এএসআই সুলতান আহমেদ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন।
প্রতিক্রিয়ায় মনিরুজ্জামান খান বলেন, এ অর্জন বড়লেখা থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করায় এমন স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, ভালো কাজের মূল্যায়ন ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ জোগায়। জনসেবামুখী পুলিশিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বড়লেখা থানা আগামীতেও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।
এসএ/সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই...
সিলেটের শাহপরান (রহ.) থানার পুলিশের অভিযান থেকে ২২০ পিস ইয়াবা, ৫০ পিস ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক...
সিলেটের বিশিষ্ট আলেম, সমাজসেবক ও জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বার (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১০ জুন দিবাগত রাতে শেষ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩৬ লিটার চোলাইমদসহ এক যুবককে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে...