ওমান বিমানবন্দরে সিলেট কমিউনিটি নেতা...
বিলাল উদ্দিন, কুয়েত থেকে:ওমানে প্রবাসী সিলেটিদের সামাজিক ও মানবিক সংগঠন সিলেট কমিউনিটি অফ ওমান-এর সদস্য সচিব রেজওয়ান আহমেদ সুজন পর্তুগাল থেকে ওমানে আগমন...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকে: কুয়েত বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সেচ্ছাসেবী রক্ত দাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্যান্য নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।
বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী দেশটির জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ছুটি নিয়ে কাজের ফাঁকে কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন নিজে রক্তদান করার পাশাপাশি দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন।বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রবাসী বাংলাদেশিরারা সেচ্ছায় রক্ত দিয়ে মহতি কাজে ড্রোন হামলায় আহতদের পাশে দাঁড়ায়।
দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েতের এই সংকটময় সময়ে বাংলাদেশ সবসময় কুয়েতের পাশে রয়েছে। মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের রক্তদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশিদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বুধবার (৩ জুন) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় অন্তত ৬৩ জন আহত হন এদের মধ্যে বাংলাদেশী ৫ জন আহত হলেও ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলেযান ৩ জন বর্তমানে কুয়েতের হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
এসএ/সিলেট
বিলাল উদ্দিন, কুয়েত থেকে:ওমানে প্রবাসী সিলেটিদের সামাজিক ও মানবিক সংগঠন সিলেট কমিউনিটি অফ ওমান-এর সদস্য সচিব রেজওয়ান আহমেদ সুজন পর্তুগাল থেকে ওমানে আগমন...
বিলাল উদ্দিন, কুয়েত থেকে : কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, ০৩ জুন ভোরে কুয়েত আন্তর্জাতিক...
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল...
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটিতে ধুধু মরুভূমি। সে দেশে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। বিশেষ করে দেশের কৃষি...
কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকায় অবৈধ জুয়া ও ঈদুল আজহার ছুটির সুবাদে একত্রিত হয়ে অবৈধ ভাবে জুয়ার আসর থেকে ২০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ...