কুয়েতে অবৈধ জুয়ার আসর থেকে ২০ প্রবাসী আটক

post-title

প্রতীকি ছবি

কুয়েতের জিলিব আল শুয়েখ  এলাকায় অবৈধ জুয়া ও ঈদুল আজহার ছুটির সুবাদে  একত্রিত হয়ে অবৈধ ভাবে জুয়ার আসর থেকে  ২০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের আঙুলের ছাপ নেওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

শুধু কুয়েত নয়, তাদের উপর জিসিসি দেশগুলোতেও পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
কুয়েত সরকার জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের মধ্যে কোন বাংলাদেশি কি না তাহা নিশ্চিত হয়। তবে স্থানীয় সংবাদপত্র শুরু ২০ জন প্রবাসীকে আটকের কথা জানিয়েছে। কোন দেশের নাগরিক তাহা প্রকাশ করা হয়নি।

এসএ/সিলেট