শ্রীমঙ্গলে সন্ত্রাসী 'চায়না রিপন'...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সন্ত্রাসী চায়না রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরতলীর সুরভি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সন্ত্রাসী চায়না রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরতলীর সুরভি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভাড়াউড়া গ্রামের আমিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চায়না রিপন দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গত ১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি লুৎফর রহমানকে মারধর করে আহত করার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, চায়না রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, চায়না রিপন গ্রেফতার হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা গেছে এবং শাপলাবাগ ও আশপাশের এলাকার অনেকেই এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সন্ত্রাসী চায়না রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরতলীর সুরভি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি...
সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মৌলভীবাজার জেলা পুুলিশ কার্যালয় পরিদর্শন করেছেন । শনিবার (২৩ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে...
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৩ মে)...
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের...