চরমহল্লাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাকারিয়া বিন সুরুজ

post-title

সংগৃহীত

সুনামগঞ্জ ছাতক উপজেলার ৫ নং চরমহল্লাহ ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া বিন সুরুজ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সাম্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে— এই কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা সকলের কোরবানি কবুল করুন এবং আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।”

এ সময় তিনি ৫ নং চরমহল্লাহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, জাকারিয়া বিন সুরুজ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাতক উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ৫ নং চরমহল্লাহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

টিএ/ছাতক