পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার সালমান নূরে আলম ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর নেতৃত্তে রবিবার (২৪মে) দিনভর জেলা পুলিশ ও থানা পুলিশের বিভিন্ন ইউনিট, টহল দল ও বিশেষ ফোর্স অংশগ্রহণ করে। থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মহড়া কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে পরিচালিত হয়।
মহড়ায় পুলিশ সদস্যরা আধুনিক কৌশলে টহল কার্যক্রম, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, তাৎক্ষণিক অভিযানের প্রস্তুতি এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও রাত্রীকালীন টহল জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে কানাইঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালমান নূরে আলম বলেন,পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনগণের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উপহার দিতে চাই।
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তারা মনে করেন, পুলিশের নিয়মিত মবিলাইজেশন মহড়া, টহল ও নজরদারি বৃদ্ধির ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে। কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে সকলকে আইন মেনে চলা, গুজবে কান না দেওয়া এবং যেকোনো সন্দেহজনক কর্মকান্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...