হবিগঞ্জে ৪ গ্রামবাসীর সংঘর্ষে আহত...
হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১৬ মাস কারাবন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রদীপ কুমার পাল নামে এক ভারতীয় অনুপ্রবেশকারীকে।
সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আটক করে বিজিবি। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। সাজা শেষ হওয়ার পর দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আজ নিজ দেশে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাল্লা বিওপির দাউদ হোসেন, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর প্রতিনিধি অশোক কুমার ও ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার উপস্থিত ছিলেন।
উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এসএ/সিলেট
হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও মাধবপুর উপজেলা পৃথক দুটি অগ্নিকাণ্ডে অটোরিকশার গ্যারেজ, পার্টসের দোকান ও একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১ কোটি...
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে...