জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে...
সিলেটের জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর...
ছবি সংগৃহীত
একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি সোমবার রাত ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছাঁন।
সেখান থেকে রাত ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনে সিনা হাসপাতালে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীন জামায়াত নেতা সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাওয়ার কথা। সেখান থেকে তিনি নগরীর শিবগঞ্জ সবুজবাগস্থ বাসায় রাত্রিযাপনের জন্য অবস্থান করবেন।
তিনি মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন।
এছাড়া তিনি সকাল ১১টায় সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার বাড়িতে গমন, বেলা ১২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগদান এবং সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ জামায়াত কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
এরপর তিনি রাত ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
এসএ/সিলেট
সিলেটের জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে...
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...