হবিগঞ্জে একদিনে দু'জনের মরদেহ উদ্ধার
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও মাধবপুর উপজেলা পৃথক দুটি অগ্নিকাণ্ডে অটোরিকশার গ্যারেজ, পার্টসের দোকান ও একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে সুমনা ট্রেডার্সে আগুনের সূত্রপাত হয়ে পাশের বিধান ট্রেডার্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ১৩টি ব্যাটারিচালিত অটোরিকশা, ব্যাটারি ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে এমবি ফার্নিচার এন্ড এলুমিনিয়াম নামে একটি প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার ও এলুমিনিয়ামের মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কামাল হোসেন এবং মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক পৃথকভাবে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। জানিয়েছে, নবীগঞ্জের আগুনের কারণ জানা না গেলেও মাধবপুরের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এসএ/সিলেট
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে...
কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা আহমেদ আলী মুকিব। তিনি...
হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা...
প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন, ভোটারের হাতের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনে দেওয়া ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। বর্তমান...