কর্মরত অবস্থায় মৃত দুই সিসিক...
সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা অনুদান প্রদান...
ছবি সংগৃহীত
সিলেটে প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলোকে বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম পূর্বঘোষিত প্রণোদনার অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলগুলোর জন্য ঘোষিত ৫০ হাজার টাকার পরিবর্তে ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। জেলা ও বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এ বিশেষ প্রণোদনা গ্রহণ করে।
এর আগে গত ১৭ মে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা প্রশাসক চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ চারটি বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং আর্থিক সহায়তার ঘোষণা দেন।
অনুষ্ঠানে মোকামপুঞ্জি স্কুলের অবকাঠামোগত সমস্যার বিষয় উঠে এলে জেলা প্রশাসক জানান, জৈন্তাপুর উপজেলায় নতুন কোনো ভবনের বরাদ্দ এলে তা মোকামপুঞ্জি স্কুলে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মাঠমুখী পরিবেশ তৈরি করা জরুরি।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা অনুদান প্রদান...
সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টায় এয়ারপোর্ট থানার এসআই (নি.) মোবারক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।শুক্রবার (২২ মে)...
সিলেটে প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর চ্যাম্পিয়ন ও...
সিলেটে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গুম প্রতিরোধ আইন জাতীয় সংসদে পাশ করার দাবি জানিয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে...