ঈদুল আজহা উপলক্ষে পর্যটক বরনে...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেট মানেই সবুজে মোড়া এক স্বপ্নরাজ্য। আর সেই স্বপ্নরাজ্যের সবচেয়ে উজ্জ্বল নাম গোয়াইনঘাটের পর্যটন সকল কেন্দ্রেগুলো।...
ছবি সংগৃহীত
সিলেট কোতোয়ালী মডেল থানার অভিযানে ২টি ধারালো চাকুসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের পাশে অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন—নগরীর সওদাগরটুলার আলমগীর মিয়ার পুত্র মো. সাজা মিয়া, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা বর্তমানে নগরীর আখালিয়া নয়াবাজারে বসবাসরত মৃত আব্দুল কাদির এর পুত্র সফর আলী, শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবর কান্দি এর মৃত হামিদ মালত এর পুত্র রুবেল মালত ও নগরীর সাদিপুর-০২ মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম এর পুত্র মো. মোশারফ হোসেন।
শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় এসআই (নি.) মো. সোলায়মান মিয়া এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের পাশে অভিযান পরিচালনা করেন। এসময় ২টি ধারালো চাকুসহ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেট মানেই সবুজে মোড়া এক স্বপ্নরাজ্য। আর সেই স্বপ্নরাজ্যের সবচেয়ে উজ্জ্বল নাম গোয়াইনঘাটের পর্যটন সকল কেন্দ্রেগুলো।...
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মে) ময়নাতদন্ত...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করেছেন...
সিলেটের জালালাবাদ থানা এলাকার কালারুকায় দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় আটক হয়েছেন মা সুবিনা বেগম (২৫)। তাকে থানাহেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।...
নগরীতে র্যাব-৯-এর সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে গিয়ে এক শিশুকে জিম্মি করেছিলেন মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পি । পরে পুলিশের কৌশলী...