সৌদি আরবের রিয়াদে জালালাবাদ...
বিলাল উদ্দিনঃ সম্প্রতি সৌদি আরবের রিয়াদের একটি অভিজাত হোটেলে বৃহত্তর সিলেটেবাসীর বৃহত্তর প্রাচীনতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার ...
ছবি সংগৃহীত
দুবাইয়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় মাথায় ক্রেন পড়ে গোলাপগঞ্জে সেবুল আহমদ নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১৮ মে) দুবাইয়ের আলফুর এলাকার ভোজখলিফার পাশে এই ঘটনাটি ঘটে। নিহত সেবুল আহমদ এর বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নয়াপাড়া গ্রামে। এই ঘটনার খবর তার বাড়ীতে এসে পৌঁছালে এলাকায় নেমে শোকের ছায়া। স্তব্ধ হয়ে পড়েছেন নিহত সেবুলের পরিবারের সদস্যরা।
নিহত সেবুল আহমদের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস ছুটি কাটিয়ে প্রায় দেড় মাস আগে দুবাইয়ে চলে গিয়েছিলেন সেবুল আহমদ। তিনি পেশায় রাজমিস্ত্রী হলেও মাঝে মধ্যে অন্য কাজ করতেন।
রবিবার দুবাইয়ের আলফুর ভোজখলিফা এলাকায় কনস্ট্রাকশনের কাজ করতে যান তিনি। এক পর্যায়ে অসর্তক অবস্থায় সেবুল আহমদের মাথায় ক্রেন পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এক আত্মীয়ের মাধ্যমে খবর পাওয়ার পর কান্নায় ভেঙ্গে পড়েন নিহত সেবুল আহমদের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন। বর্তমানে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের বোন ছলমা বেগম গণমাধ্যমকে জানান, আমার ভাই সেবুল আহমদ ১৪-১৫ বছর থেকে দুবাইয়ে থাকেন। গত ৩ মাস ছুটিতে বাড়ীতে আসার পর দেড়মাস আগে তিনি আবার সেখানে ফিরে গিয়েছিলেন।
এসএ/সিলেট
বিলাল উদ্দিনঃ সম্প্রতি সৌদি আরবের রিয়াদের একটি অভিজাত হোটেলে বৃহত্তর সিলেটেবাসীর বৃহত্তর প্রাচীনতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার ...
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সহ-সভাপতি ও দেশ টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদারের পিতা মরহুম মোহাম্মদ আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় এক...
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। সে দেশে হ্যান্ডবল খেলা বেশ জনপ্রিয়। বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের কাছে জনপ্রিয়। এ দিকে সরকার সম্প্রতি।কুয়েত...
বিলাল উদ্দিন, কুয়েত : কুয়েতের কাবদ এলাকায় অবৈধ কসাইখানার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাহরা ইনভেস্টিগেশন...
বিলাল উদ্দিন : রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইটের দাবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের বিপল সংখ্যক...