কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট...
বিলাল উদ্দিন,কুয়েত থেকে:: কুয়েতের প্রবাসী ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সিলেট সিক্সার্স ক্লাব’ এর জার্সি উন্মোচন ও...
সংবাদ সম্মেলন মতবিনিময়
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন : রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইটের দাবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের বিপল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়াদ ও আশপাশের অঞ্চলে সিলেট বিভাগের প্রায় ৭ লক্ষ প্রবাসী বসবাস করেন। এছাড়াও ফ্যামিলি, ভিজিট ও উমরাহ ভিসায় উল্লেখযোগ্য সংখ্যক নারী, পুরুষ ও শিশু নিয়মিত যাতায়াত করেন।
বর্তমানে সিলেট থেকে ঢাকা হয়ে রিয়াদে আসতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের জন্য এই যাত্রা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বিবেচনা করে দ্রুত রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি সন্ধ্যায় রিয়াদের একটি রেষ্টুরেন্টে রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মিসবাহ উদ্দিন তফাদার ও আব্দুল ওয়াদুদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মূল লিখিত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব মুহা. ওলিউর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন- জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের সভাপতি ইসমাঈল হোসেন, সিলেট বিভাগ প্রবাসী গণদাবী পরিষদের সভাপতি মাওলানা সাহেদ আহমদ, আনজুমানে আল ইসলাহ রিয়াদের প্রধান উপদেষ্টা আব্দুল মালিক জাবের, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ, উপদেষ্টা ইব্রাহিম আলী, সিনি: সহসভাপতি ইরশাদ আলী, প্রবাসী চিকিৎসক ডা. মাহমুদুজ্জামান, কমিউনিটি নেতা মাওলানা আব্দুল আহাদ, প্রবাসী গণদাবী পরিষদের সিনি: সহসভাপতি নজরুল ইসলাম, কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা খালেদ শাহবুদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ, রিয়াদ সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমদ, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর আজিজুর রহমান আজাদ, বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাজিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সবুজ মিয়া, ব্যবসায়ী জামাল উদ্দিন।
ক্বারী মিলাদুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা মাওলানা নাহিদ আহমদ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ টিচার গোলাম হুসাইন রায়হান, প্রবাসী নাশীদ ব্যান্ড এর প্রধান পরিচালক আরিফ রব্বানী, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের সহ সভাপতি জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ কাওছার আহমদ, কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা সুফিয়ান আহমদ, আবুল কালাম, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জিয়াউল হক, রিয়দ আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, হাফিজ ফয়সল আহমদ, আল ইসলাহ নেতা হাফিজ গিয়াস উদ্দিন, কমিউনিটি নেতা জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান সহ সিলেট বিভাগের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এসএ/সিলেট