ডিবির হাওরে শাপলা বিলের চারপাশে...
সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ লাল শাপলার বিলের সৌন্দর্যবর্ধন ও পর্যটকদের সুবিধায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিলের...
ছবি সংগৃহীত
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় সংঘটিত দোকানে চুরি সংক্রান্ত ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় তাদের নিকট হতে চোরাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়।
মহানগর পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি বিকেলে এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডস্থ “সাফওয়ান স্টোর” নামক দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় নারী সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয় এবং পুরুষ সদস্যরা বিভিন্ন মালামালের মূল্য নির্ধারণ ও পছন্দ করার ভান করে দোকান মালিককে ব্যস্ত রাখে।
পরবর্তীতে তারা ক্যাশ বাক্স থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং এমবি কার্ড ও মিনিট কার্ড বাবদ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে একই চক্র গত ২৯ এপ্রিল সন্ধ্যায় মজুমদারী এলাকার “ইরাম জেনারেল স্টোর” নামক দোকান থেকে ৮৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এসব ঘটনায় দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে পুলিশ আকাশ ওরফে আপন, ফকির আলী, সাদিকা বেগম, ফাইজা বেগম, মো. নাহিদ সিকদার, রোকেয়া বেগম ও শুভরাজ দে কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদেরকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, চোর চক্র সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় শপিংমল, সুপার শপ, বিপণিবিতান ও দোকানপাটে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে চুরি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এসএ/সিলেট