কুয়েতে কাজের বুয়া হত্যার দায়ে স্বামীকে খালাস, স্ত্রীর কারাদণ্ড

post-title

প্রতীকি ছবি

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে গৃহকর্মী বা কাজের বুয়াকে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় এক আলোচিত মামলার রায় ঘোষণা করেছে দেশটির ফৌজদারি আদালত।

মামলায় অভিযুক্ত জর্ডানীয় নাগরিক স্বামীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে সংঘটিত এ ঘটনায় গৃহকর্মী দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের শিকার হন। অভিযোগ রয়েছ।, তাকে মারধর করা, শরীরে গরম তরল ঢালা ও গরম ইস্ত্রি দিয়ে দগ্ধ করা হতো।

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধারাবাহিক নির্যাতনের কারণে তার শরীরে গুরুতর আঘাত তৈরি হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া অসুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি বলেও জানা যায়।

রাষ্ট্রপক্ষ এ ঘটনায় কঠোর শাস্তির দাবি জানালেও আদালত প্রমাণের ভিত্তিতে স্বামীকে খালাস দেয় ও স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে।

এসএ/সিলেট