এসএমপি পুলিশ কমিশনারের সাথে আরোহী...
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সাথে আরোহী সংগীত একাডেমি সিলেট নেতৃবৃন্দের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।...
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি সংগৃহীত
সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা প্রয়োজন। শরীরচর্চা, স্বাস্থ্য সুরক্ষা ও আত্মরক্ষামূলক খেলাধুলা, যেমন: তীর নিক্ষেপ, ঘোড়দৌড়, সাঁতার, দৌড় প্রতিযোগিতাকে ইসলাম বৈধ ও উৎসাহিত করেছে। দৌড় প্রতিযোগিতা করা ইসলামের এক সাংসারিক আদব।
মহানবী (সাঃ) স্বয়ং নিজ স্ত্রী আয়েশা (রা.) এর সহিত এমন প্রতিযোগিতা করে স্বামী-স্ত্রীর মাঝে প্রেম ও আনন্দ প্রকাশের এক সুন্দর নজির রেখে গেছেন।
তিনি মঙ্গলবার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান হুমায়দী। স্বাগত বক্তব্য রাখেন শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
মাদ্রাসারা শিক্ষক মাওলানা হানীফ হোসাইন ও সিদ্দিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মাদ্রাসার ক্রীড়া কমিটির আহবায়ক মো: শাহীন আলম, সদস্য সচিব আলাউদ্দিন, শিক্ষক খোরশেদ আলম মহসিন, মাওলানা আবদাল হোসাইন, আজিজুর রহমান, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ ও আব্দুল লতিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস উন নূর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে উন্নতির জন্য লক্ষ্য স্থির করা উচিৎ। ব্রেনকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। অলসতা পরিহার করতেই হবে। কৃতজ্ঞতা প্রকাশে অভ্যস্ত হতে হবে। আল্লাহ তা’য়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। পাশাপাশি মা-বাবা, শিক্ষক ও সমাজের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকা জরুরী।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, যে সব খেলায় আছে বৈষয়িক, সাংসারিক, ও দৈহিক ক্ষতি এবং যা অনর্থক সময় নষ্ট করে, সে সব খেলা ইসলামে বৈধ নয়। স্বাস্থ্য সুরক্ষা গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, নবী (সা.) বলেছেন, এমন দু’টি নিয়ামত রয়েছে, যাতে অধিকাংশ লোক প্রতারিত হয়ে থাকে। একটি হচ্ছে সুস্বাস্থ্য আর অপরটি হচ্ছে অবসরতা।
এসএ/সিলেট