কুয়েত প্রবাসী সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সহ-সভাপতি ও দেশ টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদারের পিতা মরহুম মোহাম্মদ আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন রানা, জাহাঙ্গীর খান পলাশ, মোহাম্মদ সেলিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল, জিসান মাহমুদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন, সদস্য এইচ এম এরশাদ  সহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মোহাম্মদ সেলিম হাওলাদারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুম আবুল হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসএ/সিলেট