নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

post-title

ছবি সংগৃহীত

‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল অর্জন করেছে। সে বালিকা ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে এ কৃতিত্ব অর্জন করে।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎এর আগে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। মোট ৮টি ইভেন্টে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‎মাওয়ার এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। এদিকে মাওয়ার বাবা জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট জেলা সাধারণ সম্পাদক মাহবুব আহমদ মাওয়ার কারাতে কোচ সেন্সেই এম এ মাসুদ রানা এবং উশু কোচ সেন্সেই আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এসএ/সিলেট