কুয়েতে অবৈধ জুয়ার আসর থেকে...
কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকায় অবৈধ জুয়া ও ঈদুল আজহার ছুটির সুবাদে একত্রিত হয়ে অবৈধ ভাবে জুয়ার আসর থেকে ২০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটিতে ধুধু মরুভূমি। সে দেশে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। বিশেষ করে দেশের কৃষি খামার ও সবজি চাষে বাংলাদেশিদের রয়েছেন ব্যাপক সফলতা।
কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা তাদের কর্মনিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে দেশটির নির্মাণ, কৃষি এবং সবুজায়নে অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখছেন। অনেক বাংলাদেশি কর্মী কুয়েতের বিভিন্ন এলাকার মসজিদ বা প্রতিষ্ঠানের বাইরে শাকসবজি ফলমূল ও বিভিন্ন জাতের গাছ যেমন খেজুর গাছের পরিচর্যা ও রুপনে যুক্ত রয়েছেন।
এমনি এক বাংলাদেশি নাম জাফর আহমেদ দীর্ঘ দশ বছর যাবত কুয়েত সুয়েখ সানাইয়া এলাকার মসজিদ আল লতিফাতে মুয়াজ্জিন হিসাবে কাজ করছেন। দীর্ঘ দিন কাজ করার সুবাদে মসজিদের পাশে বেশ কয়েকটি খেজুর গাছের চারা রোপন করেন। নিয়মিত গাছের পরিচর্যা শুরু করেন।
বর্তমানে বেশ কয়েকটি খেজুর গাছে ভাল ফলন এসছে। আমাদের এ প্রতিবেদক, সম্প্রতি সরজমিনে মসজিদে পরিদর্শন কালে বাংলাদেশি জাফর আহমেদ জানান, তার এ খেজুর গাছের চারা রোপণ ও পরিচর্যার এক সফলতার গল্প। তার রোপণকৃত খেজুর গাছের ফলন দেখতে প্রবাসীদের পাশাপাশি স্হানীয় আরবিয়ান নাগরিকরা ভীড় করেন। অনেকে তার মসজিদের কাজের পাশাপাশি এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।
এসএ/সিলেট
কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকায় অবৈধ জুয়া ও ঈদুল আজহার ছুটির সুবাদে একত্রিত হয়ে অবৈধ ভাবে জুয়ার আসর থেকে ২০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ...
বিলাল উদ্দিন : সোমবার সন্ধ্যায় নগর বার্মিংহামের একটি রেস্টুরেন্টে ক্লাব সদস্যদের উপস্থিতিতে এক সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা...
দেশ সেবার ব্রত নিয়ে বিলেতের মাটিতে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে’ এর স্বপ্নযাত্রা শুরু হয়েছে। বুকে দেশপ্রেম থাকলে প্রবাসে বসবাস করেও দেশের মানুষের...
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ণ ও...
দুবাইয়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় মাথায় ক্রেন পড়ে গোলাপগঞ্জে সেবুল আহমদ নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।রবিবার (১৮ মে) দুবাইয়ের আলফুর এলাকার ভোজখলিফার...