কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেলেন কুমিল্লার যুবক

post-title

ছবি সংগৃহীত

বিলাল উদ্দিন, কুয়েত : মধ্যপ্রাচ্যোর তেল সমৃদ্ধ দেশ কুয়েত। সে দেশে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। তবে বেশির ভাগ প্রবাসী বাংলাদেশিরা সে দেশে সাধারণ শ্রমিক হিসাবে নিয়োজিত। প্রতিনিয়ত বিভিন্ন দূর্ঘটনায় প্রাণ যাচ্ছে সংখ্যা প্রবাসীর।

নিজ কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে শাহজালাল মিয়া (৩৬) নামে একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল মিয়া কুমিল্লা জেলার বাসিন্দা। তার পিতার নাম মঙ্গল মিয়া। প্রায় চার বছর আগে তিনি কুয়েতে পাড়ি জমান।

জানা গেছে, শাহজালাল মিয়া কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানির অধীনে বলদিয়া (পৌরসভার) মহারগা ডাম্পিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মরত অবস্থায় ডাস্টবিন ডাম্পিং কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি ভারী যানের (স্থানীয়ভাবে ‘কাব্বাসা’ নামে পরিচিত) চাপায় তিনি নিহত হন। নিহতের লাশ কুয়েতের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সকল আইনী প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।



এসএ/সিলেট