একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী...
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয়...
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন করা হলো। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এবার ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
পদায়নের মধ্যে রয়েছে-ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
এছাড়াও ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসি, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসি, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসি এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, সারাদেশে থানার সংখ্যা ৬৩৯টি। এরমধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭টি, মেট্রোপলিটন এলাকায় ১১০। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না বলে জানায় সূত্রটি।
সূত্রমতে, মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট কমিশনাররা।
এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
৩৯ থানার মধ্যে সিলেট জেলার ১১, সুনমাগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ ও মৌলভীবাজারের ৭টি থানা পাচ্ছে নতুন ওসি।
সিলেট জেলার ১১টি থানায় লটারির মাধ্যমে পদায়নকৃত নতুন ওসিরা হলেন কোম্পানীগঞ্জ থানায় মো. সফিকুল ইসলাম খান। তিনি হবিগঞ্জ জেলার মানুষ। গোয়াইনঘাটের ওসির দায়িত্বও পেয়েছেন হবিগঞ্জের মো. আব্দুল আহাদ। জকিগঞ্জের ওসির দায়িত্ব পেয়েছেন জামালপুরের মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জের ওসি হয়েছেন নারায়নগঞ্জের মো. মাহফুজ ইমতিয়াজ ভুইয়া, বিশ্বনাথ থানার নতুন ওসি হয়েছেন খুলনার গাজী মো. গাজী মো. মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্ব পেয়েছেন বগুড়ার মো. আরিফুল ইসলাম, বিয়ানীবাজার মডেল থানার ওসি সুনামগঞ্জের মো. ওমর ফারুক, ওসমানীনগরের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মনবাড়িয়ার মো. মোরশেদুল হাসান ভূইয়া, জৈন্তাপুর মডেল থানার নতুন ওসি কুমিল্লার মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কানাইঘাট থানার নতুন ওসি গাজীপুরের মো. আমিনুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন শরীয়তপুরের আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।
সুনামগঞ্জের ১২ থানায় লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে শাল্লার দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়ার মো. রোকিবুজ্জামান, দোয়ারাবাজার থানার নতুন ওসি ময়মনসিংহের মো. তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন বাগেরহাটের রতন শেখ পিপিএম, দিরাই থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার এনামুল হক চৌধুরী, মধ্যনগর থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন বরিশালের একেএম শাহাবুদ্দিন শাহীন পিপিএম, জামালগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন জামালপুরের মো. বন্দে আলী, ছাতকের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুরের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন জামালপুরের মো. শফিকুল ইসলাম, ধর্মপাশার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন কুমিল্লার মো. সহিদ উল্যা, শান্তিগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ভোলার মো. অলিউল্লাহ, বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি হয়েছেন, ময়মনসিংহের মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাহিরপুরের নতুন ওসি হয়েছেন ময়মনসিংহের মো. আমিনুল ইসলাম।
হবিগঞ্জের নবীগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মনবাড়িয়ার মো. মোনায়েম মিয়া, শায়েস্তাগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. দেলোয়ার হোসেন, মাধবপুরের ওসি হয়েছেন মানিকগঞ্জের মো. মাহবুব মোরশেদ খান, বাহুবলের নতুন ওসি হয়েছেন কুমিল্লার মো. সাইফুল ইসলাম, চুনারুঘাটের নতুন ওসি হয়েছেন জামালপুরের শফিকুল ইসলাম, বানিয়াচঙের নতুন ওসি হয়েছেন কিশোরগঞ্জের শরীফ আহমেদ, আজমিরীগঞ্জের নতুন ওসি হয়েছেন মো. আকবর হোসেন. লাখাই থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. জাহিদুল হক।
মৌলভীবাজারের রাজনগর থানার নতুন ওসি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, বড়লেখা থানার নতুন ওসি ময়মনসিংহের মো. মনিরুজ্জামান খান, কুলাউড়ার নতুন ওসি নারায়নগঞ্জের মো. মনিরুজ্জামান মোল্যা, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হয়েছেন কিশোরগঞ্জের মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থানার নতুন ওসি হয়েছেন নেত্রকোনার শেখ জহিরুল ইসলাম মুন্না, কমলগঞ্জ থানার নতুন ওসি হয়েছেন হবিগঞ্জের মো. আব্দুল আউয়াল, জুড়ী থানার নতুন ওসি হয়েছেন সুনামগঞ্জের দিলিপ কান্ত নাথ।
এসএ/সিলেট