বিজিবির অভিযানে সুনামগঞ্জ সীমান্তে...
সুনামগঞ্জের তিন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড...
ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হলো ৫০ রোগীকে, বিতরণ করা হয় চশমা ও ওষুধ।
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সেবা প্রদানকারী সংস্থা এপেক্স বাংলাদেশ জেলা-৪-এর চার্টার ক্লাব এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের উদ্যোগে এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের সহযোগিতায় শনিবার (২৮ নভেম্বর) এ শিবিরের আয়োজন করা হয়।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সম্মানিত লাইফ গভর্নর ও সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এপে: একেএম সামিউল আলম এডভোকেট, এপেক্স বাংলাদেশে জেলা-৪ এর গভর্নর সিরাজুল ইসলাম, সাবেক জেলা-৪ গভর্নর এপে: শাহ মোঃ আহাদ আলী লিটন, এপে: আহমেদ জাকারিয়া, এপে: মো: সাহেদুর রহমান শাহেদ, এপে: মো: জালাল উদ্দীন এডভোকেট, সোহেল মিয়া, এপে: মুস্তাফিজুর রহমান, এপে: জুবায়ের সোহেল, এপে: জহিরুল ইসলাম মিশু, এপে: মনিরুজ্জামান রাসেল, এপে: মারুফ আহমেদ, এপে: আব্দুল হান্নান, এপে: জাহিদুল আলম রাফি, এপে: জিয়াউল হক বাপ্পি, এপে: জুলফিকার আলি, জয়নাল আবেদীন, এপে: রাসেল আহমদ চৌধুরী এবং মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাও মিজানুর রহমান হাছনু।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি ছাতক সদর ইউনিয়নের সভাপতি মাও কবির আহমদ, মানবকল্যান সোসাইটি সুনামগঞ্জ জেলা সভাপতি ও ইসলামিক সোসাইটি ছাতক সদর ইউনিয়নের সেক্রেটারী মাও মিজানুর রহমান, সিনিয়র সদস্য মুজিবুর রহমান জাহরু ও রুহুল আমিনসহ ইসলামিক সোসাইটির অন্যান্য সদস্য বৃন্দ।
দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৫০ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজনের জন্য হাসপাতালে নেওয়া হয়। এছাড়া রোগীদের বিনামূল্যে চশমা, চোখের ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
টিএ/ছাতক
সুনামগঞ্জের তিন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড...
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধাবী শিক্ষার্থী অন্বেষণ এবং আগামী প্রজন্মকে প্রতিযোগিতামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে...
সুনামগঞ্জের ছাতকে টাকা নিয়ে বিরোধের জেরে জামাল উদ্দিনের ছুরিকাঘাতে হানিফা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল...
‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা...
সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের নোয়াগাঁও তেঘরী গ্রামের মুরব্বি, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলামের নানা আলতাব...