গণমানুষের দাবি আদায়ে ঐক্যবদ্ধ সামাজিক...
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি...
ছবি সংগৃহিত
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে অগ্নিসংযোগ, দেশব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি চক্রান্তের অভিযোগ তুলে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাবেক যুবদল নেতারা।
সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মঈনুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি কবির উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাবেক যুবদল নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি সিলেটের নয়াসড়ক থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা দেশব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। বক্তব্যে তাঁরা দলটির নেতাকর্মীদের ‘রাষ্ট্রদ্রোহী’ ও ‘সমাজবিদ্বেষী’ বলেও আখ্যা দেন।
মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং কবির উদ্দিনের সঞ্চালনায় মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল আহমদ জুবেদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি ডিএইচ খান মিশু, মহানগরের সাবেক সহসভাপতি মালেক বক্স, জেলার সাবেক সহসভাপতি আবু হানিফ, জেলা যুবদলের সহসভাপতি মির্জা জাহেদ, মহানগরের সাবেক সহসভাপতি সল্টি দাস, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. শাহজাহান মিয়া, সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুবদলের সাবেক সিনিয়র সদস্য বি পি দেব শুভ, জাহেদ আহমদ, মাসুক আহমদ, বিএনপি নেতা এস.এ. খাঁন ছাইম, সাইফুল ইসলাম আলম, ইসমাইল হোসেন খোকন, কোতোয়ালী থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমদ চৌধুরী রুমেল, এনাম খান, সাবেক যুবদল নেতা আব্দুল মালেক নাছের, মিজানুর রহমান, জামাল আহমেদ, সাদ্দাম হোসেন আজাদ ও মো. রাসেল আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি...
আসন্ন ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশ নিতে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)...
সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগের...
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ...
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে অগ্নিসংযোগ, দেশব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি চক্রান্তের...