কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল...
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
ছবি সংগৃহিত
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেওয়ার আগে পালিয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়।
এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে কানাইঘাট উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ছাড়া দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ের প্রবেশ গেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা। এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা নৈশপ্রহরী সহ বাস ষ্টেশনে থাকা কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের পথচারীরা এগিয়ে এলে দুবৃত্তরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের তৎপরতায় ব্যাংকের নিচ তলার ফটক ও সাইনবোর্ডে লাগা আগুন দ্রæত নিভিয়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরে থাকা সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে গ্রামীণ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে কার্যালয়টি পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সিলেটের প্রতিটি গ্রামীণ ব্যাংকের শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি শাখা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে ব্যাংকের জৈন্তাপুর এরিয়া ইনচার্জ জানিয়েছেন। তবে ব্যাংকে শাখার কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে কানাইঘাট গ্রামীণ ব্যাংকের ম্যানেজার এমদাদুল হক জানিয়েছেন। এদিকে কার্যালয়ে অগ্নী সংযোগের চেষ্টার একটি ভিডিও বিভিন্ন ফেইসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহিৃত করে আটকের চেষ্টা চলছে বলে থানার ওসি জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের...
আরও ৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেটের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮...