খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে শুধু বিনোদন নয়,...
ছবি সংগৃহিত
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ২১ বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাচ্ছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে মুশফিকের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দীর্ঘ ২১ বছরের বেশি সময় পর একই দলের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।
এ পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাট করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্টে তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান ও সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্বও তাঁর।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে শুধু বিনোদন নয়,...
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। মঙ্গলবার শেষ...
সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ব্যাটিংয়ে হার এড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন...
সিলেট টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ায় জয়-পরাজয় ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার...
সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হয়েছে।