কুলাউড়ায় এমন উন্নয়ন করতে চাই,...
কুলাউড়ার উন্নয়নে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, এমন...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, দীর্ঘদিন বাংলাদেশ অন্যের ওপর নির্ভরশীল ছিল। এখন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা রেদওয়ান খান, এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আলম খান, ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিউদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু এবং সাংবাদিক নাজমুল বারী সোহেল।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারি, ভেটেরিনারি চিকিৎসক এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের ভূমিকা এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এসএ/সিলেট
কুলাউড়ার উন্নয়নে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, এমন...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (২৩...
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে...
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুহিন আহমদ নামে...