নিখোঁজের পর সুরমা নদী থেকে...
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর...
ছবি সংগৃহিত
আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হবে। এ উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে জকিগঞ্জ সফরে আসার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি, সিলেট বিভাগের একাধিক সংসদ সদস্য এবং একাত্তরের রণাঙ্গনে স্পিকারের সঙ্গে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধাদের।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিক এ সফর ও রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণা ঘিরে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। এর অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম অঞ্চল এবং আটগ্রাম সুরমা নদীর খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয় প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বীর আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, ৩ নম্বর কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, সিলেট জেলা ইসলামী যুব মজলিসের সহসভাপতি খায়রুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।
পরে সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান কানাইঘাট উপজেলার ৩ নম্বর দিঘীরপার ইউনিয়নের দিঘীরপারে অবস্থিত সাতবাক হাফিজিয়া মাদ্রাসার সামনে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধি পরিদর্শন করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ঐতিহাসিক ভূমিকা এবং দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে এ জনপদের স্বীকৃতি দীর্ঘদিনের দাবি। ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ শত্রুমুক্ত হয়। এ ইতিহাস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও জকিগঞ্জবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকারের উপস্থিতিতে এ বিষয়ে ঘোষণা আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। এ আয়োজনের মধ্য দিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযোদ্ধাদের অবদান জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর...
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ ৮৮ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর)...
নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য...
সিলেটের জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিন না...
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...