মুরাদপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২৪ হাইড্রোলিক হর্ন জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেটে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ ব্যক্তি ও যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে ১৭ ব্যক্তি ও যানবাহনের কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া। মোবাইল কোর্ট পরিচালনায় এসআরবি সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এসএ/সিলেট