শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায়...
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সিলেট...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের গণিকান্দি গ্রামে শালিসের জরিমানার টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর গ্রামে গোষ্ঠীগত বিরোধ ও উত্তেজনা নতুন করে দেখা দিয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
গত ৭ নভেম্বর দুপুর ১টার দিকে গণিকান্দি পশ্চিম জামে মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে জরিমানার টাকা আদায় ও শালিসি বিচার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
এ ঘটনায় গণিকান্দি গ্রামের সাজিদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মর্তুজা আলী বাদী হয়ে একই গ্রামের মৃত শামছুল হকের ছেলে সাইফ উদ্দিন, আব্দুস শহিদের ছেলে আব্দুন নুরসহ ২৬ জনের নাম উল্লেখ করে গত রোববার কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাতে মর্তুজা আলীর পুত্রবধূ লুবনা আক্তারের বসতঘরে চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির সমছুর উদ্দিনের ছেলে আব্দুস ছোবহান প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় লুবনা আক্তার তাকে দেখে ফেললে তিনি লুবনার উরুতে কুপিয়ে জখম করে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় মর্তুজা আলী বাদী হয়ে আব্দুস ছোবহানকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে চুরির ঘটনার সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় আব্দুস ছোবহান প্রায় এক মাস কারাভোগ করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
তবে মামলাটির বিচারাধীন অবস্থার মধ্যেই লুবনা আক্তারের ঘরে চুরির ঘটনা নয়, বরং অনৈতিক কর্মকাণ্ড দাবি তুলে গত ১ নভেম্বর মহল্লার মসজিদে শালিস বৈঠক বসে। অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে একই গ্রামের আব্দুর রকিবের ছেলে ইসলাম উদ্দিনসহ তার লোকজন উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে সাইফ উদ্দিন ও আব্দুন নুরসহ তাদের লোকজন লুবনা আক্তারকে দোষী আখ্যায়িত করে মর্তুজা আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায়ের চেষ্টা করেন।
মামলাটি আদালতে বিচারাধীন থাকায় জরিমানা দিতে অপারগতা প্রকাশ করেন মর্তুজা আলী। তবে তার অভিযোগ, একপর্যায়ে জোরপূর্বক তার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং পরবর্তী শালিসের তারিখ ৭ নভেম্বর নির্ধারণ করা হয়।
ওই দিন মহল্লার মসজিদে আবারও শালিস বসলে মর্তুজা আলী আগের অবস্থানে অনড় থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইফ উদ্দিন ও আব্দুন নুরের লোকজন দেশীয় লাঠিসোঁটা নিয়ে মর্তুজা আলী ও তার পক্ষের লোকজনের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মর্তুজা আলীর পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে মুহিবুর রহমান, দিলোয়ার, ফরিদ উদ্দিন, শাকেল উদ্দিন, চান মিয়া ও দুলাল আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
সংঘর্ষের খবর পেয়ে ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন। প্রথমে উভয় পক্ষ শালিসে বসতে রাজি হলেও পরবর্তী সময়ে সাইফ উদ্দিনের পক্ষ শালিসি বিচার প্রত্যাখ্যান করে বলে অভিযোগ করেছেন মর্তুজা আলীর পক্ষের লোকজন। এ কারণে সংঘর্ষের ৯ দিন পর প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মর্তুজা আলী।
এলাকার মুরব্বি সাইদুল্লাহ ও সুরুজ আলী জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য মুরব্বিরা উদ্যোগ নিলেও তা সফল হয়নি। নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, সাইফ উদ্দিনের পক্ষের ইসলাম উদ্দিনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লুবনা আক্তার ও আব্দুস ছোবহানের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় গ্রামের রছুম (নিয়ম) অনুযায়ী উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আব্দুস ছোবহানের পক্ষ জরিমানার টাকা পরিশোধ করলেও মর্তুজা আলী তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বিরোধটি মীমাংসার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসএ/সিলেট
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সিলেট...
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, তারাবাতি ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পুরোনো...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন আর নেই।...
সারা দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও...
নগরীর অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে...