সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প...
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প দ্রুত...
ছবি সংগৃহীত
সিলেটে পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সংশ্লিষ্ট অভিযুক্তদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ড, জোনাকি আবাসিক এলাকা, উত্তর বালুচর, চকখাম, পীরের চক, শাহপরাণ, শালান টিলা, ৮ নম্বর ওয়ার্ড, খাদিমপাড়া, মজুমদার টিলা, হছাইতিলা (মঈনউদ্দিন টিলা), বড়পুল ও আখালিয়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট অভিযুক্তদের পাওয়া যায়নি। তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প দ্রুত...
সঠিক পরিসংখ্যান ছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন,...
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্ধার করা এসব...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত...