শাহপরাণে ৫৪৪ পিস ভারতীয় কম্বল...
সিলেটে একটি কাভার্ড ভ্যান থেকে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের দুই আরোহীকে গ্রেপ্তার...
ছবি সংগৃহীত
নগরীর বন্দরবাজারে অটোরিকশা থেকে ভুলবশত ফেলে যাওয়া ব্যাগ ও এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) নগরীর বন্দরবাজারস্থ কুদরতুল্লাহ মার্কেটের বিপরীতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় এক ব্যক্তি তাঁর ব্যাগ ফেলে যান। পরে ব্যাগে থাকা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি তদন্তে নামেন কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী। তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জালালাবাদ থানা এলাকায় অটোরিকশাচালক জুনেদ আহমদ (২২)-এর সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে তার কাছ থেকে হারানো ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন, স্বাক্ষরিত চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটে একটি কাভার্ড ভ্যান থেকে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের দুই আরোহীকে গ্রেপ্তার...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয়...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাতারগুলের সোহেল স্কয়ার...
নগরীর সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার...
সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিলেটে পৌরসভার সংখ্যা...