শাহ আরেফিন টিলায় অভিযান, ধ্বংস...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয়...
ছবি সংগৃহীত
সিলেটে একটি কাভার্ড ভ্যান থেকে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করা হয়।
পুলিশ জানায়, শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেট্রো-ট-১২-১২২৯ নম্বরের কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় ভ্যান থেকে ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিণ গোপধা, চাত্রাপাড় এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. আলামিন এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সুজন।
পুলিশ জানায়, এ ঘটনায় রোববার শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৩। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয়...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাতারগুলের সোহেল স্কয়ার...
নগরীর সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার...
সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিলেটে পৌরসভার সংখ্যা...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...