মদিনা মার্কেট ও রিকাবীবাজার থেকে...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯২০ কেজি চিনি ও জিরা, কিসমিস, শাড়ি এবং ফেসওয়াশ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় এ অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, ১৫টি বিভিন্ন ধরনের শাড়ি এবং ৬২০টি ফেসওয়াশ। এসব পণ্যের সিজারমূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
এসএ/সিলেট
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা...
সিলেটে সোমবার থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তিন দফা দাবিতে...
শিক্ষকদের ত্যাগ, দায়িত্ববোধ ও আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সোমবার (১৬ নভেম্বর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ...
কহেল রানা চৌধুরী :: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ঘরে থাকা বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শারীরিক নির্যাতন করে স্বর্ণালংকার, নগদ...