ছাতকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনের আশা, উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবকসহ সুধীজন
সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ অক্টোবর ২০২৬ তারিখের এক চিঠিতে সুনামগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর লক্ষ্যে অধিভুক্তি ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত ফি জমা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অধিভুক্তির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান ও গণিত—এই ছয়টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে। ফলে উচ্চশিক্ষার জন্য স্থানীয় শিক্ষার্থীদের অন্যত্র যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগের পেছনে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের অনুপ্রেরণা ও সহযোগিতা এবং সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আবদুর রাকিব তারেকের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আব্দুল হাই চৌধুরী শানু।
তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, উদ্যোগটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে এবং এ অঞ্চলে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, সুনামগঞ্জ সরকারি কলেজে ২০১৩ সাল থেকে আরও চারটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। নতুন ছয়টি বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে কলেজটির উচ্চশিক্ষার পরিসর আরও বিস্তৃত হবে।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ...