জৈন্তাপুরে যাত্রবাহী বাসে মিলল ৮৫টি...
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাস্তিংহাটি এলাকায় থানার সামনে স্থাপিত চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সিংজানি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে আতিক হাসান লাজু এবং খুলনা জেলার পাইকগাছা থানার আলমতলা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. আলঙ্গীর কবির।
পুলিশ সূত্রে জানা যায়, ‘নিউ স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে করে ভারতীয় কম্বলগুলো পরিবহন করা হচ্ছিল। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা এসব কম্বল বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। চেকপোস্টে বাসটিতে তল্লাশি চালিয়ে ৮৫টি কম্বল উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। অবৈধ পণ্য পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে...
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার...
এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য...
বিশ্ব ডিম দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য র্যালি...
সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন করেছে ডাক বিভাগ। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী...