ওসমানীনগরে ডিবি অভিযানে ভারতীয় পণ্যসহ...
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমার সিলামে চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ হত্যা মামলার ২ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশার রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসিন আহমদ ফাহিম ও আব্দুস সামাদ।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, এসআরবির অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। বর্তমানে থানায় আছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলাম চকবাজার এলাকায় রাসেল আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাসেলের মা রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।
এসএ/সিলেট
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও...
সিলেট ট্রেনের টিকিট যেনো এক সোনার হরিণ। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়ার পরপরই গায়েব হয়ে যায়। সাধারণ যাত্রীরা টিকিটের নাগাল পান না। এনিয়ে অসন্তোষ-সমালোচনা...
জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ ।বৃহস্পতিবার (৮...
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ অক্টোবর) গোপন...