ওসমানীনগরে ডিবি অভিযানে ভারতীয় পণ্যসহ...
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও...
ছবি সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় এ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃতরা হলেন- চাঁদপুরের মতলব থানার তালতুলি গ্রামের সালাউদ্দীন ভূঁইয়ার ছেলে মিলন ভূঁইয়া ও হবিগঞ্জের নবীগঞ্জ থানার দ্বিঘর ব্রাহ্মণগ্রামের মৃত মোস্তাকিম মিয়ার ছেলে রাজন মিয়া।
পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রঙের হাইয়েসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল তিন ধরনের ভারতীয় বিস্কুট। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৯ হাজার টাকা।
সাথে আরও ৫৮ হাজার টাকার ‘কিউ কারপিন’ অলিভ অয়েলও ছিল বলে জানায় পুলিশ। এ সময় অবৈধ পণ্য পরিবহনের দায়ে জব্দ করা হয় হাইয়েস মাইক্রোবাসও। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও...
সিলেট ট্রেনের টিকিট যেনো এক সোনার হরিণ। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়ার পরপরই গায়েব হয়ে যায়। সাধারণ যাত্রীরা টিকিটের নাগাল পান না। এনিয়ে অসন্তোষ-সমালোচনা...
জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ ।বৃহস্পতিবার (৮...
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ অক্টোবর) গোপন...