গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয়...
ছবি সংগৃহীত
নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদকসেবন ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে মহানগর পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে বুধবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে ৬১ জনকে আটক করা হয়েছে।
মঙ্গবার রাতে নগরের ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাতে অকারণে আড্ডা, মাদকসেবন ও জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে আটক ও বাকীদের সতর্ক করা হয়। রাতে বিনা কারণে বাইরে আড্ডা না দিতে বলা হয়।
অভিযানে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানা এলাকায়। এছাড়া শাহপরাণ (রহ.) থানায় ১২, এয়ারপোর্ট থানায় ১১, দক্ষিণ সুরমা থানায় ৮, জালালাবাদ থানায় ৭ এবং মোগলাবাজার থানায় ৫ জন আটক করা হয়।
এছাড়া মহানগর পুলিশের নিয়মিত অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৪৭জনকে গ্রেপ্তার ও ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি ডিসি, সিটিএসবি অতিরিক্ত দায়িত্ব সদর ও প্রশাসন মোঃ আফজাল হোসেন জানান,গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি রয়েছে।
এসময়ে ২৫০ গ্রাম গাঁজা,২৬ পিস ইয়াবা ও ৭৮,৪০৭ টাকার ভারতীয় পন্য উদ্ধার করা হয়।
এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৪ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে মামলা প্রদান-৬৬টি যানবাহন এবং আটক-৮৮টি যানবাহন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয়...
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।শনিবার (২১...
শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য বলে মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।...
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি সিসিটিভি...
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক জাবের আহমদ গুরুতর আহত...