সিলেট মহানগর পুলিশের অভিযানে ফিরল...
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্ধার করা এসব...
ফাইল ছবি
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।
১৭ বছর বয়সী ওই কিশোর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গে মারা গেছেন ১৭২ জন। পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ১০ জনের।
জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। এ জেলায় এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।
মৃত্যুর পাশাপাশি বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যাও বাড়ছে। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের তালিকায় রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।
এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর সিলেট বিভাগে হাম পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপের পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।
জুয়ে/সিলেট
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্ধার করা এসব...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত...
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য প্রকাশ করেছে ব্যাংক...
নগরীর বন্দরবাজারে অটোরিকশা থেকে ভুলবশত ফেলে যাওয়া ব্যাগ ও এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা...