রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে...
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (গত ২৬ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম জকিগঞ্জ থানাধীন ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ বিপক এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই যুবককে আটক করে ডিবি পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন- জকিগঞ্জের দক্ষিণ বিপক এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সবুর মিয়া এবং একই এলাকার মৃত ফরিদ উদ্দিন কালার ছেলে মো, রুবেল মিয়া।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিশ্চিত করেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এসএ/সিলেট
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। ৬৬তম আসরের হিফজুল কোরআন...
সিলেটে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। দীর্ঘদিন পর...
সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।শনিবার (১০ অক্টোবর)...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনা তার সঙ্গে...