জকিগঞ্জের জোবেদ আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

post-title

ছবি সংগৃহীত

জকিগঞ্জ উপজেলার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট আর্কাডিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ​

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়া পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবুল কালাম চার্টার প্রেসিডেন্ট, মো. ফারুক আহমেদ চার্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. আমিসুল ইসলাম চার্টার ভাইস প্রেসিডেন্ট, মিয়া মো. রুস্তম চার্টার সিক্রেটটারি, মুজিবুল হক শিমুল চার্টার বুলেটিন এডিটর, আনোয়ার হোসেন চার্টার সহকারী সিগরেটরি, আয়েশা মনি চার্টার ভোকেশনাল সার্ভিস, মো. আফজাল আহমেদ সাগর চার্টার সার্জেন্ট এট আর্মস, জাকরান আহমেদ ওয়ালিদ চার্টার মেম্বার, এডভোকেট আবু ফাহাদ চার্টার মেম্বার, শিউলি আক্তার সুমি, লালগ্রাম ফেউয়া সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে নাহিদ আহমেদ সভাপতি, মাসুক আহমেদ সিনিয়র সহ-সভাপতি, আবুল বাশার সেক্রেটারি, আজাদ উদ্দিন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাদেক মোহাম্মদ পারভেজ উপদেষ্টা, পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ, জকিগঞ্জ বার্তা ২৪ এর বার্তা সম্পাদক কহেল রানা চৌধুরী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লালাগ্রাম ফেউয়া সমাজকল্যাণ সংস্থা এবং আরটিএন ফারুক আহমেদ আরএফএসএম-এর যৌথ পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এসএ/সিলেট