ইউজিসি চেয়ারম্যানের সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

post-title

ছবি সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

সাক্ষাৎকালে সিকৃবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন। এ সময় তিনি শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সিকৃবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি দেশের উত্তর-পূর্বাঞ্চলে কৃষি শিক্ষা,গবেষণা ও সম্প্রসারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন এবং কৃষি গবেষণার ‘হাব’ হিসেবে সিকৃবিকে প্রতিষ্ঠার লক্ষ্যে ইউজিসির সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি ইউজিসি চেয়ারম্যানকে সিকৃবি পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ শিক্ষা ও গবেষণাসহ অবকাঠামোগত উন্নয়নে  সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এসএ/সিলেট